প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যাকারী মার্কিন নেভি সিলের সেনার নাম প্রকাশ করা হয়েছে। মার্কিন বিশেষ অভিযানে সম্পৃক্তদের কমিউনিটি ব্লগ এসপিএফরেপডটকম বলছে, ৩৮ বছর বয়সী ওই সেনার নাম রব ও’নিল। ২০১১ সালে পাকিস্তানের এক গোপন আস্তানায় মার্কিন কমান্ডো অভিযানের সময় ওসামার মাথায় পরপর তিনটি গুলি চালিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন ও’নিল। তাঁর বাবা টম ছেলের পরিচয় নিশ্চিত করে বলেছেন, পরিচয় প্রকাশের জন্য তাঁরা ভীত নন।
ইনডিপেনডেন্ট