ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের করপোরেট অফিস উদ্বোধন

জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের করপোরেট অফিস উদ্বোধন উপলক্ষকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ মে সন্ধ্যায় স্থানীয় ৩৭-১২ ৭৫ স্ট্রিট ঠিকানায় প্রতিষ্ঠানটির নতুন অফিসে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান। পবিত্র কোরআন-হাদিসের আলোকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ ইসমাইল।
ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী শামসুদ্দিন বসির দোয়া মাহফিলে উপস্থিত অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় মওলানা আবুল কালামসহ বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম হারুন, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূরুল হাসান, আজাদ বাকের, আনোয়ারুল ইসলাম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে শামসুদ্দিন বসির বলেন, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গ্রাহকসহ প্রবাসীদের আরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যেই করপোরেট অফিস চালু করা হলো। এই প্রতিষ্ঠানে ট্যুর এবং ট্রাভেল ছাড়াও মানি ট্রান্সমিটার ও নোটারির ব্যবস্থা থাকবে। তিনি এই প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান।