ওয়াশিংটনে বৈশাখী মেলা ১৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ওয়াশিংটনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে ১৪ এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। আর্লিংটনের গেটওয়ে পার্কে দিনব্যাপী চলবে মেলা।
মেলার সমন্বয়ক আবু রুমি, আক্তার হোসাইন, নুরুল আমিন ও রবিউল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও মেলায় থাকছে নানা চমক। দেশি আমেজে মেলাকে ঢেলে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে থাকছে গান, নাচ, বাউল সংগীত ও গুণীজন সংবর্ধনা পর্ব। আর্লিংটনের বিশাল খোলা পার্কে থাকবে শাড়ি, গয়না, দেশি খাবার ও বাড়ি বেচা-কেনার হাট।
আবু রুমি বলেন, স্থানীয় শিল্পীদের পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্য থেকে নানা বয়সের শিল্পীরা এবারের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশি আমেজে আয়োজিত এবারের অনুষ্ঠানেও বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেবেন।
আক্তার হোসাইন বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন বাংলাদেশের মেলার স্বাদ পান, সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। তিনি বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের মেলায় আমন্ত্রণ জানান।
এবারে মেলায় বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। মেলার গ্র্যান্ড স্পনসর হিসেবে থাকছে ডেটা গ্রুপ ইউএসএ, গোল্ডেন স্পনসর হিসেবে থাকছে ইঅ্যান্ডআর হোম হেলথ কেয়ার প্রোভাইডার। অন্যান্য স্পনসর হিসেবে থাকছে গো ঢাকা ডট কম, অল স্টেট ইনস্যুরেন্স, সিআর টেক্স সলিউশন, আবাসন ব্যবসায়ী আবুল তারেক ও মজিবুল হক, মাসুদ আহসান, এ এস আর এস ইন্‌ক। বিজ্ঞপ্তি।