ওয়াশিংটনে মেট্রো আ.লীগের প্রদীপ প্রজ্বালন কর্মসূচি

১৫ আগস্টকে সামনে রেখে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে প্রথমবারের মতো ব্যতিক্রমী সমাবেশ ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে মেট্রো ওয়াশিংটন শাখা আওয়ামী লীগ। বাংলাদেশের স্থপতিকে স্মরণ আর নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মেট্রো ওয়াশিংটন ১ আগস্টের প্রথম প্রহরে এই কর্মসূচি পালন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ উপলক্ষে হোয়াইট হাউসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরের (উত্তর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া জুয়েল। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী বাকী প্রদীপ প্রজ্জালনের শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি শোককে শক্তিতে পরিণত করে মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন তা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবার জয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সহসভাপতি নুরুল আমিন নুরু ও মোহাম্মদ আযম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, যুবলীগের সভাপতি এম রাবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী প্রমুখ।
সমাবেশে নাজমুল আলম প্রবাসের মাটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু নারায়ণ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, সদস্য জামাল হাসান ও জসীম উদ্দীন শামীম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবু উত্তম মণ্ডল ও এম হক সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবলীগের সহসভাপতি রাশেদ জামান ও হাসানুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হামিদ ও সাইদ জামিল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাশেদ ও রাহাত খান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।