ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে জন্মদিন পালন করছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা
কেক কেটে জন্মদিন পালন করছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা

ওয়াশিংটনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালিত হয়েছে। গত ২৭ জুলাই কেক কেটে ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই জন্মদিন পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ এম সেলিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিব্বীর আহমেদ, সহসভাপতি জি আই রাসেল, সহসভাপতি জুয়েল বড়ুয়া, সহসাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে বলেন, ‘শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়। তুমিই ডিজিটাল বাংলার রূপকার এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।’
২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানটি যুক্ত হওয়ার নেপথ্যে ছিলেন জয়। পরবর্তী সময়ে পর্দার অন্তরালে থেকে গোটা দেশে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।