ওয়াশিংটনে সম্মিলিত একুশে উদ্যাপন ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রো ওয়াশিংটন এলাকার ২৩টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সম্মিলিতভাবে ২২ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। একই দিন সন্ধ্যা ৫টায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।
আর্লিংটন কাউন্টি ও আর্লিংটন আর্টসের সহযোগিতায়, প্রিয় বাংলার ব্যবস্থাপনায় এ আয়োজন করছে ডি সি একুশে অ্যালায়েন্স। ভার্জিনিয়ার আর্লিংটনের থমাস জেফারসন মিডল স্কুল থিয়েটারে আয়োজিত একুশের অনুষ্ঠানে ২৩টি সংগঠন ও স্থানীয় শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। প্রিয় বাংলার কর্ণধার প্রিয়লাল কর্মকার ওয়াশিংটনের সব বাংলাদেশিকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।