ওয়াশিংটনে সর্বজনীন মুজিববর্ষ উদ্যাপনে আহ্বায়ক কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বজনীন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ, সদস্যসচিব জি আই রাসেল, সাংস্কৃতিক সম্পাদক জীবক বড়ুয়া ও প্রধান সমন্বয়কারী দস্তগীর জাহাঙ্গীর
সর্বজনীন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ, সদস্যসচিব জি আই রাসেল, সাংস্কৃতিক সম্পাদক জীবক বড়ুয়া ও প্রধান সমন্বয়কারী দস্তগীর জাহাঙ্গীর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে সর্বজনীন মুজিববর্ষ উদ্‌যাপন কমিটি ওয়াশিংটন ডিসির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ ডিসেম্বর ওয়াশিংটনে এক বৈঠকে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদকে আহ্বায়ক ও জি আই রাসেলকে সদস্যসচিব করে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আযাদ, অমর ইসলাম, আকতার হোসেন, মুজিবুর রহমান খান, জুয়েল বড়ুয়া, আবুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী, হারুনুর রশিদ, জাহিদ হোসেন, প্রধান সমন্বয়কারী দস্তগীর জাহাঙ্গীর, সমন্বয়কারী আমান উল্যা, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জীবক বড়ুয়া, উপদেষ্টা সাদেক এম খান, আলাউদ্দীন আহমেদ, মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ রয়েছেন।
একই বৈঠকে মেট্রো ওয়াশিংটনের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনির পাটোয়ারিকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে ‘বঙ্গবন্ধু সম্মেলন ২০২০’ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আযাদ, জুয়েল বড়ুয়া, অমর ইসলাম, আকতার হোসেন, মজিবুর রহমান খান, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, জাহিদ হোসেন, আমান উল্ল্যা, জামাল হোসেন, আলতাফ হোসেন, প্রধান সমন্বয়কারী দেওয়ান আরশাদ আলী, সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, মীর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা হোসেন ও প্রধান উপদেষ্টা দস্তগীর জাহাঙ্গীর।
কমিটি গঠন শেষে নেতৃবৃন্দ জানান, কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতৃবৃন্দকে ধীরে ধীরে সম্পৃক্ত করা হবে। সর্বজনীন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ ওয়াশিংটন ডিসি আগামী ১৭ মার্চ ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের মধ্য দিয়ে বছরব্যাপী কার্যক্রম শুরু করবে এবং আগামী ৩০ ও ৩১ মে ওয়াশিংটনে ‘বঙ্গবন্ধু সম্মেলন ২০২০’ আয়োজন করবে।