ওয়াশিংটনে ১৬ ডিসেম্বর বিজয় মেলা পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিডিআই বাংলা স্কুলের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় মেলা ও ১৩তম পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সপরিবারে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

মেলা চলবে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। ‘পৌষ পিঠার সুবাসে মন ভরুক আনন্দে‘ এই স্লোগান নিয়ে আয়োজিত এই মেলায় থাকবে পিঠা প্রতিযোগিতা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র আর বছরের সেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গীকার।
১৬ ডিসেম্বর বাংলা স্কুলের এই আয়োজনে সন্ধ্যা ৬টায় থাকছে দ্বিতীয়বারের মতো স্মৃতি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনা। সন্ধ্যা ৭টায় থাকছে উন্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘এসো আঁকি বিজয়ের রঙে শীর্ষক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা।
অঙ্কনের বিষয় বাংলাদেশ। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ‘এসো সাজি বিজয়ের রঙে’ শীর্ষক এসো যেমন খুশি তেমন সাজি প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ-বাংলাদেশ-সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা। অতিথি শিল্পী হিসেবে থাকছেন শিল্পী দিলরুবা খানের মেয়ে শিমুল খান।
বিজয় মেলা ও পিঠা উৎসবের অনুষ্ঠানস্থল নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ (নোভা), আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টার ৮৩৩৩ লিটল রিভার টার্নপাইক, অ্যানানডেল, ভিএ ২২০০৩, নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ, অ্যানানডেল ক্যাম্পাস। প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নম্বরে-২০২ ৭০৯ ১৯৩৬, ৩৩৯ ৭০৭ ০৫৭১, ইমেইল [email protected].।