ওয়াশিংটনের বৈশাখী মেলায় বাংলা স্কুলের অনবদ্য পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনের বৈশাখী মেলায় বাংলা স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
ওয়াশিংটনের বৈশাখী মেলায় বাংলা স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

ওয়াশিংটনে প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বাংলা স্কুলের অনবদ্য নৃত্য পরিবেশনায় মুগ্ধ প্রবাসীরা। নাচের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার কারণে স্কুলের শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
১৫ এপ্রিল ওয়াশিংটনে প্রথমবারের মতো নোভার আনানডেল ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার। বাংলা স্কুল এ মেলার আয়োজন করে। শতরূপা বড়ুয়া ও শামীম চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে শুরু হয় বৈশাখী মেলার আনুষ্ঠানিকতা।
ওস্তাদ নাসির চৌধুরীর পরিচালনায় ‘মাটি ও মানুষের গান’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিখা আহমেদ, নাসিমা খানম, আতিয়া মাহজাবীন, রিতা বড়ুয়া, তানিয়া খান, শাহেদ আকতার, ফৌজিয়া আইরিন, শম্পা, আদিত্য বড়ুয়া, শ্রেয়সী বড়ুয়া, নাজিব আহমেদ, আরিফুর রহমান স্বপন, ঊর্মিলা বড়ুয়া, রুপালি বড়ুয়া, রুমানা, সুমী
চৌধুরী, সাইদা আবেদীন, উৎপল বড়ুয়া, শিখ মাওলা মিলন, জয় দত্ত, হিমু রোজারিও, মোহাম্মদ আজাদ, আশিস বড়ুয়া ও নাসের চৌধুরী।
মাটি ও মানুষের গানের পর অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। এতে বাংলা স্কুলের শিক্ষার্থীও অভিভাবকেরা অংশ নেন। পরে সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে কৌশিক, স্বপ্নিল, দিবিয়া, বিজন, শ্রেয়সী, রানীতা, তাসনুভা অতসী, অহনা, সুশান, অনিতা, অনিক, অবন্তী, আনন্দী, রিদিতা, অনুভা, ফারজান, সৃজন, মুহিত, অনুষা দাসগুপ্ত, নোরা প্রমুখ। এ ছাড়া এই পর্বে তবলায় সংগত করেন আশিস বড়ুয়া, বাঁশি মোহাম্মদ মাজেদ প্রমুখ।
মেলায় বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আসা সংগীতশিল্পী সেলিম চৌধুরী।