ওয়েবিনার ফ্যাক্ট শিট প্রকাশ
করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যে শিক্ষার্থীদের নাগরিক অধিকার রক্ষার জন্য ওয়েবিনার ফ্যাক্ট শিট প্রকাশ করেছে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় অনলাইন লার্নিং প্রযুক্তি ব্যবহারকারী স্কুলগুলোর জন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের ওয়েবঅ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করার বিষয়ে শিক্ষা বিভাগ একটি ওয়েবিনার প্রকাশ করেছে। এ ছাড়া শিক্ষার্থীদের নাগরিক অধিকার সুরক্ষার স্বার্থে ওসিআর শিক্ষা–সংশ্লিষ্ট নেতাদের জন্য একটি ফ্যাক্ট শিট প্রকাশ করেছে, যাতে শিক্ষকেরা স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে দূর-শিক্ষণ বা ডিসটেনস লার্নিং সহজ-লভ্য ও বিস্তৃত করতে তারা প্রয়োজনীয় প্রশাসনিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমেরিকাজুড়ে সব বিদ্যালয় দূরশিক্ষণে পরিবর্তিত হচ্ছে। ওসিআরের ওয়েবিনার সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণে অ্যাক্সেসযোগ্য করার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতার কথা স্বীকার করে তারা তাদের জন্য ও সমান কার্যকর বিকল্প অ্যাকসেস সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবার থেকে দাবি উঠেছে, অনলাইন লার্নিং সরঞ্জাম প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্য হতে হবে। শিক্ষার্থীরা তাদের শিখতে সহায়তা পেতে পারে এমন বিভিন্ন সহায়ক প্রযুক্তির সঙ্গে তাদের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওয়েবিনার স্কুল নেতাদের অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করতে নিয়মিত তাদের অনলাইন কার্যক্রম পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।
হিউম্যান রাইটস সহকারী সচিব কেনেথ এল মার্কস বলেন, ওসিআরের অ্যাক্সেসিবিলিটি ওয়েবিনারের উদ্দেশ্য হল, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর অনলাইন ও ভার্চুয়াল শিক্ষা প্রোগ্রামগুলোতে সহজ অ্যাকসেস নিশ্চিত করা। তার জন্য তাদের আইনিভাবে প্রাথমিক, মাধ্যমিক ও সেকেন্ডারি স্তরের বিদ্যালয়ের শিক্ষক তথা স্কুল অ্যাডমিনদের বাধ্যতামূলক যুক্ত করা।
কেনেথ আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবশ্যই স্কুলগুলোর ব্যবহৃত শিক্ষাগত প্রযুক্তিতে অ্যাকসেস থাকতে হবে এবং ওসিআর এই গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো ব্যবহার থেকে কোন শিক্ষার্থী যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।
এ ছাড়া ওআরসির প্রকাশিত নতুন ফ্যাক্টশিটে স্কুল বন্ধের সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এতে বৈষম্যের ঘটনা রোধে টিপস অন্তর্ভুক্ত করা রয়েছে। এতে কোনো শিক্ষার্থীর প্রতি জাতি, বর্ণ, ধর্ম বা জাতীয় উৎসের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ না হয়, তা নিশ্চিত করার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ১৯৭৩ সালের পুনর্বাসন আইনের ৫০৪ ধারা অনুযায়ী আমেরিকানদের প্রতিবন্ধী আইনের শিরোনামে সবার জন্য দূর শিক্ষণের সুবিধার্থে সব শিক্ষার্থীর জন্য স্কুলগুলোকে সরঞ্জাম সরবরাহ করার কথা বলা হয়েছে। শিক্ষা বিভাগ শিক্ষার্থী, তাদের বাবা–মা, শিক্ষক ও স্থানীয় নেতাদের www.edu.gov/coronavirus এই ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট তথ্য জানতে পরামর্শ নিতে বলা হয়েছে।