কক্সবাজার ইয়ং ফোরামের বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কসহ আমেরিকায় বসবাসরত কক্সবাজার জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠে
নিউইয়র্কসহ আমেরিকায় বসবাসরত কক্সবাজার জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠে

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্টচেষ্টার ক্রোটন পয়েন্ট পার্কে গত ৩০ জুন এই বনভোজন অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কসহ আমেরিকায় বসবাসরত কক্সবাজার জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠে। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দসহ কক্সবাজার জেলার বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন। কক্সবাজার প্রবাসীদের এই মিলন মেলায় ছিল বাংলাদেশি মজাদার খাবার, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এদিন সকালে বাস ও কার যোগে কক্সবাজার জেলার বিপুলসংখ্যক প্রবাসী এ বনভোজনে যোগ দেন। বনভোজন স্থলে সমবেত হওয়ার পর অতিথিদের অ্যাপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

বনভোজনে সভাপতিত্ব করেন কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএর আহ্বায়ক মিজবাহ উদ্দিন। সদস্যসচিব আনিসুর রহমান ইরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মাসুদ হোসেন সিরাজী, সংগঠনের কর্মকর্তা শেখ আয়্যূব, কামাল আয়াছ, রফিকুল ইসলাম বাহাদুর, সানাউল্লাহ, আবদুল জলিল প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বনভোজন উদ্‌যাপন কমিটির মুহিব, আমিন, হামিদ, মাহফুজ, লিটন, রনি, মামুন, ঈমান আলী, সিঁদুল, সুহাষ, রাসেল, সরওয়ার, মিনহাজ, সেলিম, আশফাকসহ আরও অনেকে।
বনভোজনে কক্সবাজার প্রবাসীদের সপরিবারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পিকনিক উদ্‌যাপন কমিটি।

কক্সবাজার ইয়ং ফোরামের আহ্বায়ক মিজবাহ উদ্দিন ও সদস্যসচিব আনিসুর রহমান ইরফান বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার উন্নয়নে প্রবাসীদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার সময় এসেছে।