কঠিন সময়েও তাঁরা আছেন পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার থাবায় বেহাল আমেরিকা, বিশেষ করে নিউইয়র্ক নগর। বহু জাতি–গোষ্ঠীর এই নগরে বেদনার কাব্য এখন ঘরে ঘরে। ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে করোনায় আক্রান্ত অভিবাসী কর্মজীবী মানুষ, কে শুনবে কার কান্না! এমন দুর্দিনের কথা কখনো কেউ স্বপ্নেও ভাবেনি। আজ সেই নগরের কাতর মানুষগুলো শোকে পাথর হয়ে গেছে। দুর্দিনে বিপর্যস্ত জনজীবনে আতঙ্কিত মানুষের পাশে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে দাঁড়িয়েছেন বাংলাদেশি আমেরিকানরা। করোনায় মৃত্যুর মিছিলেও ঘরবন্দী মানুষকে সাহায্য–সহায়তা করছেন তাঁরা।
করোনায় যখন গোটা আমেরিকা বিপর্যস্ত, লকডাউনে কয়েক কোটি মানুষ স্বেচ্ছায় ঘরবন্দী, তখন কিছু সংগঠন ও ব্যক্তি উদ্যোগ আশার আলো দেখিয়েছে।

বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ-আমেরিকান বংশোদ্ভূত চিকিৎসক, নার্স, পুলিশ, ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সামাজিক ও ইসলামিক সংগঠন হাত বাড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন বিপদগ্রস্ত প্রবাসীরা।

জানা গেছে, ব্রঙ্কস থেকে নির্বাচিত অঙ্গরাজ্যের সিনেটর লুইস সেপুলভিদা (৩২ সিনেট ডিস্ট্রিক্ট) খাদ্য সহায়তাসহ অন্যান্য সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন। তাঁর সঙ্গে ৭১৮ ৯৯১ ৩১৬১ (সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ সোসাইটি নিউজার্সির মারবরো কবরস্থানে নিউইয়র্কে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা মূল্যে কবরের জায়গা দিচ্ছে। প্রয়োজনে ৫০০ ডলার করে ফিউনারেল খরচের জন্য তারা সহায়তা করবে বলে জানিয়েছে। এ জন্য মোহাম্মদ আলীর (কোষাধ্যক্ষ) ৯১৭ ৩০২ ০৪৪৩ ফোন নম্বরে কল করতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস গ্রোসারিসহ খাদ্য সাপোর্ট দিচ্ছে। খাদ্য সহায়তা পেতে যোগাযোগের জন্য ৩৪৭ ৯৯৫ ৮৫৩৫, ৩৪৭ ৬৩৬ ৫১৫৩ বা ৭১৮ ৬৯০ ৪৫৫৬ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। জ্যামাইকা মুসলিম সেন্টার বিপদগ্রস্ত লোকজনকে খাবার, আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করছে। তাদের সঙ্গে যোগাযোগের জন্য ৭১৮ ৭৩৯ ৩১৮২ নম্বরে ফোন করা যাবে।

আসসাফা ইসলামিক সেন্টার ম্যানহাটনে মৃতদেহ দাফনে অসমর্থ পরিবারকে কবরের জায়গা দিচ্ছে। তবে ফিউনারেলের ব্যয় দিতে হবে। যোগাযোগের জন্য মুফতি লুৎফুর রহমান কাসেমিকে (২১২ ২০৩ ৮৬৯৫) ফোন বা প্রয়োজনে বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি থেকে হেলথ সাপোর্ট, ফুড সাপোর্ট, ফিউনারেল সহযোগিতাসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে। যোগাযোগের জন্য ফখরুল ইসলাম দেলোয়ারকে (৯১৭ ৪৯৪ ৫১৬৩ বা ৩৪৭ ৬৯১ ১২১০) ফোন করা যাবে।

এসেনশিয়াল হোম কেয়ারের পক্ষ থেকে বিপন্ন লোকজনকে আর্থিক সহায়তাসহ যেকোনো সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে পরিচয় গোপন রাখা হবে। যোগাযোগের জন্য ৩৪৭ ৬৯১ ১২১০ নম্বরে কল দেওয়া যাবে।

স্বাস্থ্য সমস্যা, পরামর্শ ও অন্যান্য সহযোগিতার জন্য বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকারকে ৭১৮ ৮৪৪ ৩৩৬০ নম্বরে ফোন করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরিচয় প্রকাশ না করে কয়েকজন সহৃদয় বন্ধু লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে কবরের প্রয়োজনে অথবা আর্থিক সাহায্য দিতে আগ্রহী। যোগাযোগের জন্য ৭১৮ ৭৮৫ ৭৬৯২, ৬৪৬ ৯৬১ ৮৫৬৯ বা ৩৪৭ ৬০৫ ২৪৫৮ নম্বরে কল করা যাবে। প্রবাসীদের কেউ যদি অসুস্থবোধ করেন বা জরুরি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমিউনিটি হেল্প লাইনের ২১৪ ৪৪৬ ৮৮৯০ নম্বরে ফোন করতে পারেন।

মুফতি ইসমাইল (আল নূর ইসলামিক সেন্টার, সানি সাইড) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জানাজা পড়ান। বিদেশ ফাউন্ডেশন ফুড বাস্কেট নামের প্রতিষ্ঠানটি আগামী সপ্তাহ থেকে রোজাদারদের জন্য খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেবে। যোগাযোগের জন্য সারওয়ার আলীর (ব্রঙ্কস) ৯১৭ ৫১৮ ০৪৩২ নম্বরে কল করা যাবে। মুসলিম উম্মাহ অব আমেরিকা করোনাভাইরাসে আক্রান্তসহ অন্যান্য সেবার জন্য হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর ৮৭৭ ৬৮৬ ২৭৭৪। আমেরিকায় বসবাসরত সিলেট বিভাগের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে জালালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। এ বিষয়ে সংগঠনের পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা করবেন সংগঠনের কর্মকর্তা রোকন হাকিম (৯১৭ ৩৬২ ২৪৪২) ও মান্না মুনতাসির (৯২৯ ৩৩২ ৯১২৫)।

এ ছাড়া কবর ও অন্যান্য যেকোনো সাহায্য সহযোগিতার জন্য সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল (৮৬০ ৯৩৮ ৬৭১৮), সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (৯১৭ ৬২২ ৭৭৭৬) ও কোষাধ্যক্ষ মইনুল ইসলামের (৯১৭ ৫৩৫ ৪১৩১) সঙ্গে অথবা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, যদি কোন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যান, তাহলে কার্যকরী কমিটির যেকোনো সদস্যে সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সোসাইটির পক্ষ থেকে বিনা মূল্যে কবরের ব্যবস্থা করে দেব এবং সেই সঙ্গে যদি কেউ নিউইয়র্কের কোনো হাসপাতালে আত্মীয়স্বজনহীন থাকেন এবং সঠিক তথ্য জানেন, তা হলে বাংলাদেশ সোসাইটির সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি। আবদুর রহিম হাওলাদারের সঙ্গে যোগযোগ করতে পারেন ৯১৭-৩০১-২০৬৩ এই ফোন নম্বরে।