কথা বলে আড়াই কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ও বিল ক্লিনটন
হিলারি ও বিল ক্লিনটন

২০১৪ সাল থেকে গত দেড় বছরে শতাধিক ভাষণ দিয়ে আড়াই কোটি ডলারেরও বেশি আয় করেছেন হিলারি ও বিল ক্লিনটন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যক্তিগত আর্থিক প্রতিবেদনে হিলারি ক্লিনটন এ তথ্য দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে সবাইকে নির্বাচন কমিশনে ব্যক্তিগত আয়ের তথ্য জমা দিতে হয়। ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন।
এএফপি