কনফেডারেট পতাকা সরাতে বিল পাস ক্যারোলাইনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আইন পরিষদ ভবন থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা নামিয়ে ফেলার পক্ষে রাজ্য সিনেটে বিল পাস হয়েছে। খবর বিবিসির।
গত জুনে অঙ্গরাজ্যটির একটি গির্জায় উগ্রপন্থী শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নয়জন কৃষ্ণাঙ্গ প্রার্থনাকারী নিহত হওয়ার পর ভবনটি থেকে শ্বেতাঙ্গ প্রাধান্যের ঐতিহ্যসমৃদ্ধ পতাকাটি অপসারণের জোর দাবি ওঠে।
গত সোমবার পতাকা সরিয়ে ফেলার বিলটির পক্ষে পড়ে ৩৭ ভোট এবং বিপক্ষে মাত্র তিন ভোট। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে এটি পাস হতে হবে। এরপর তা অনুমোদনের জন্য পাঠানো হবে রিপাবলিকান দলীয় গভর্নর নিকি হেইলির কাছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণী অঙ্গরাজ্যগুলোয় জাতীয় পতাকার পাশাপাশি কনফেডারেট পতাকা বিশেষভাবে সমাদৃত।