কনস্যুলেট জেনারেলের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধনে লিটল বাংলাদেশের নেতা–কর্মীরা
মানববন্ধনে লিটল বাংলাদেশের নেতা–কর্মীরা

লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের বর্তমান কনস্যুলেট জেনারেল প্রিয়তোষ সাহাকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে জুলাই বিকেল ৫টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে লিটল বাংলাদেশ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেট অফিস লস অ্যাঞ্জেলেস। এখানে প্রবাসী বাঙালিদের ২০-২৫ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে লিটল বাংলাদেশ কমিউনিটি, যা সিটি কর্তৃক অনুমোদিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান কনস্যুলার প্রিয়তোষ সাহা মুক্তিযোদ্ধা আবু তাহেরকে লাঞ্চিত করে আমাদের কলঙ্কিত করেছেন।

এখানকার বাংলাদেশি কমিউনিটিকে তিনি বিভক্ত করার চেষ্টা করছেন। কয়েক জন হাইব্রিড আওয়ামী লীগার দিয়ে কনস্যুলেট অফিসকে রাজাকার জামায়াতের আস্তানা বানিয়েছেন। সরকারি খরচে তিনি তাঁর ব্যক্তিগত অতিথিদের আপ্যায়ন করান। তাঁর বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এ অবস্থায় যথাযথ তদন্ত করে তাঁকে এই পদ থেকে অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।’