
নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের উদ্যোগে কবর কিনতে তহবিল সংগ্রহের লক্ষ্যে নৈশভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারি উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহাদত হোসেন। কবর কেনার জন্য তহবিল সংগ্রহের আগে ইসলামিক আলোচনা ও ওয়াজ মাহফিল পরিচালনা করেছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল ও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মতিন হাওলাদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. হাফিজ আলী।
সংগঠনের সভাপতি মো. শাহাদত হোসেন স্বাগত বক্তৃতায় বলেন, ‘মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন প্রবাসে সেবার মানসিকতার কাজ করে যাচ্ছে। সেবামূলক কাজের অংশ হিসেবে আমরা সংগঠনের পক্ষ থেকে নিউজার্সির স্প্রিংফিল্ডে ৫০০ কবর কেনার উদ্যোগ নিয়েছি। আশা করি সবার সহযোগিতা পাব।’
বিক্রমপুরবাসীসহ সব প্রবাসীর ব্যাপক উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠানে প্রায় ৩০০ কবর কেনার জন্য দাতারা অঙ্গীকার করেছেন। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম তাঁর ও তার পরিবারের পক্ষ থেকে ৫০টি কবর কেনার ঘোষণা দেন।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ফার্মাসিস্ট আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ব্যবসায়ী তারেক হাসান খান, আহসান হাবিব ও মো. হারুনুর রশিদ হেনরি, আবদুল কুদ্দুস কাজল, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, আবাসন ব্যবসায়ী কাজী সেলিম খান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হিউম্যান দেওয়ান, মো. হুমায়ুন খান, ব্যবসায়ী মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা এম এ বাতেন, সরাফ সরকার, মশিউর রহমান ও আবুল বাশার, মেগা ইনস্যুরেন্সের সিইও রাজিব আহমেদ, ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফারুক হোসেন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মো. সাদী মিন্টু, কমিউনিটি অ্যাকটিভিস্ট জে মোল্লা সানি প্রমুখ।
তহবিল সংগ্রহ উপলক্ষে আয়োজতি নৈশভোজ ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক সভাপতি ইকতারুজ্জামান রতন, সহসভাপতি মো. কামাল উদ্দিন, আবু তাহের রোকন, কাজল ইসলাম তাজুল, মানিক বাবু, মুক্তিযোদ্ধা গাজী বাদল, এ ইসলাম মামুন, এস এম হাসান জামান, মিজানুর রহমান মিন্টু, আশরাফ উদ্দিন খসরু, সৈয়দ আফজাল হোসেন, খাইরুল ইসলাম, কাজী কল্লোল, কাইয়্যূম মিঞা স্বপন, মোসলেম উদ্দিন, হাকিম আলী, খোরশেদ আলম, নাজনীন ইসলাম আলেয়া ও জোবায়দা আমিন ও ফরিদা বারী।
অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন সবুর হোসাইন জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন সিরাজুল ইসলাম খাঁন ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমজাদ হোসাইন সেলিম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।