কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখা
কহিতুর পহেলী
সদ্য ফোটা পাতায় আলোর খেলা
যখন ফুলে ফুলে রঙের মেলা
মনে চাইলে, সখা, তুমি থেকো
আমায় পিঞ্জরে ডেকো।
যখন ঝিরিঝিরি বৃষ্টি
হৃদয়ে কেমন-কেমন অনুভবের সৃষ্টি
জড়ায় যেমন শীতল রজনীকে, চাঁদের আলো
তেমন ছলে, সেই শরতের প্রেমের কথা বল।
শিরশির পুবের বাতাস যখন বইবে
কানে কানে তোমার কথা কইবে
তখন আমার হাতটি ধরো
সখা, ভালোবাসি কত—
না বোঝার অজুহাত আর নাই বা করো।