কম দামে আবাসনসুবিধা এনে দিচ্ছে কোর ভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে কোর ভিশনের কর্মকর্তা ও অতিথিরা
সেমিনারে কোর ভিশনের কর্মকর্তা ও অতিথিরা

নিউইয়র্কে প্রবাসীদের নানামুখী সেবাদানকারী অনন্যপ্রতিষ্ঠান কোর ভিশন স্বল্পমূল্যে আবাসনবিষয়ক সেমিনারের আয়োজন করেছে। ৭ জুলাই ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রাঙ্গণে কোর ভিশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তৃতা করেন নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্লাজিওর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. সারাহ সাঈদ, হাউজিং প্রিজারভেশন ডিপার্টমেন্টের গ্যাব্রিয়েল মরগান, অ্যালেক্স ম্যাককুয়েলকিন লিগ্যাল হ্যান্ডের অ্যাটর্নি মিস জেনি কিম।
কোর ভিশনের নির্বাহী পরিচালক নাজ ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম। প্রবাসীদের কল্যাণে কোর ভিশনের উদ্যোগ ও বিভিন্ন কার্যাবলির বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য দেন মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাসেম।
নিউইয়র্ক শহরে স্বল্পমূল্যে কীভাবে একটি অ্যাপার্টমেন্ট অথবা বাসস্থান পাওয়া যায় এবং কীভাবে কোথায় কখন এই আবেদন করতে হবে—সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাউজিং প্রিজারভেশন ডিপার্টমেন্টের বিশেষ প্রতিনিধি মরগান ও মালদোনাদো।

সেমিনারে বক্তব্য দিচ্ছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা
সেমিনারে বক্তব্য দিচ্ছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা

কোর ভিশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা প্রবাসী বাংলাদেশি খেটে খাওয়া মানুষের আর্থিক সচ্ছলতা আনতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষিত ও মেধাবী অভিবাসী শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে স্বল্প বেতনের চাকরি করে জীবনযাপন করছেন। কোর ভিশনের মাধ্যমে সঠিক পথের সন্ধান ও লক্ষ্য অর্জনের পথ অনুসন্ধান করলে স্বল্প সময়ের মধ্যে একজন বাংলাদেশি প্রবাস জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারবেন। এ ক্ষেত্রে প্রয়োজন শুধু সদিচ্ছা ও উদ্যোগ গ্রহণ।
কোর ভিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রবাসী সব অভিবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন কোর ভিশনের সহায়তা নিন। বদলে ফেলুন জীবনধারা। আমেরিকান সরকার তার নাগরিকদের কল্যাণে বিনা মূল্যে প্রচুর সুযোগ-সুবিধার ব্যবস্থা রেখেছেন। কিন্তু আমাদের জানতে হবে সে সুবিধা কেমন করে গ্রহণ করা যায়।’
সেমিনারে আমেরিকায় অভিবাসীদের সম্পর্কে নানা তথ্য ও সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সারাহ সাঈদ, জেনি কিম, কমিউনিটি বোর্ড মেম্বার মামুনুল হক প্রমুখ। সমাপনী বক্তৃতায় কোর ভিশনের অন্যতম পরিচালক মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত বাংলাদেশি অভিবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা কোর ভিশনে এসে বিভিন্ন সমস্যার সমাধানে আমাদের সেবা গ্রহণ করলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
আবুল কাশেম কোর ভিশনের জ্যাকসন হাইটের ৩৭-৫৫, ৭২ স্ট্রিটে অবস্থিত অফিসে এসে অথবা ৭১৮-৪০৬-৯২৯৮ নম্বরে সবাইকে যোগাযোগ করার আহ্বান জানান। সপ্তাহে ছয় দিন সোম থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়ে থাকে। প্রবাসে বাংলাদেশিদের ভাগ্য পরিবর্তন, ব্যবসায় উন্নতি, অভিবাসন সমস্যা, স্বল্পমূল্যে আবাসন প্রাপ্তি, ব্যাংক ঋণ ও মর্টগেজ পেতে সহায়তা, আমেরিকান সরকারপ্রদত্ত সব সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতাসহ নানা কল্যাণে কাজ করছে কোর ভিশন ফাউন্ডেশন।