কম দামে বাসস্থানের ব্যবস্থা করছেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলনামূলকভাবে কম দামে বাসস্থানের ব্যবস্থা করতে নিউইয়র্ক নগরের মেয়র তাঁর প্রতিশ্রুতিকে আরও বেগবান করছেন।
মেয়র বিল ডি ব্ল্যাজিও তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির চাইতে বেশিসংখ্যক বাসস্থানের ব্যবস্থা করার কথা বলছেন। মেয়রের দায়িত্ব নেওয়ার সময় তিনি বলেছিলেন, কম মূল্যের দুই লাখ বাসস্থানের ব্যবস্থা করবেন। এ সংখ্যা এখন তিন লাখে দাঁড়িয়েছে। মেয়র ব্ল্যাজিও নিজেই এগুলোর সময়-সীমা নির্ধারণ করেছিলেন। তাঁর ঘোষিত সময় অনুযায়ী ২০২৬ সালের মধ্যে ৫০ শতাংশ বাসস্থানের ব্যবস্থা হবে। মেয়র আশা করেন ২০২১ সালের মধ্যে ২৫ হাজার ইউনিট নির্মাণ শেষ হবে।
এসব অ্যাপার্টমেন্টে বসবাস
করতে ইচ্ছুকদের আয়, পরিবারের সদস্য সংখ্যা তথা আকার ইত্যাদির ভিত্তিতে আবেদন গ্রহণ করে লটারির মাধ্যমে বিক্রি করা হবে। এসব বাসস্থানের ৬০ শতাংশ আগে ব্যবহার করা হয়েছে। আর বাকি ৪০ শতাংশ নতুন। কিছু কিছু বাসস্থান ভাড়ার ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।