কম মূল্যে গ্রাহককে পণ্য দিচ্ছে জ্যামাইকা সুপার মার্কেট

আমেরিকার নিউইয়র্ক নগরী দ্রুত পাল্টাচ্ছে। এক সময়ের বাংলাদেশিদের ভিড় ছিল অ্যাস্টোরিয়ায় বা জ্যাকসন হাইট্স এলাকায় যা এখন দ্রুত অন্যান্য এলাকায় সম্প্রসারিত হচ্ছে। নগরীর জ্যামাইকা এলাকা এখন হয়ে উঠেছে বাংলাদেশিদের অন্যতম বিচরণ ক্ষেত্র।
হিলসাইডে বাংলাদেশিসহ ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে সাশ্রয় দামে পণ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছে জ্যামাইকা সুপার মার্কেট। হিলসাইড অ্যাভিনিউর ১৭২ স্ট্রিটের পাশেই সম্প্রতি জ্যামাইকা সুপার মার্কেট শুরু হয়েছে নতুন ব্যবস্থাপনায়। বাংলাদেশি, ভারত, পাকিস্তানি, গায়নিজ, স্প্যানিশ ও আমেরিকার সাশ্রয় মূল্যের পণ্য নিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামের বাঁশখালী থেকে আসা অভিবাসী মতিউর চৌধুরী ও ইশরাত রোশনির পরিচালনায় সদ্য চালু হওয়া জ্যামাইকা সুপার মার্কেটের সেবার মান উন্নত বলে জানালেন ক্রেতারা। প্রত্যেক গ্রাহকের সঙ্গে যত্নশীল আচরণ করে দ্রুতই এই প্রতিষ্ঠানটি হিলসাইড এলাকায় সুনাম অর্জন করছে বলে জানালেন জ্যামাইকা সুপার মার্কেটের ক্রেতা শমশের আলম।