প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকোয়ানকে বরখাস্ত করেছে দেশটির নৌবাহিনী। গত সোমবার মালাক্কা প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন এস ম্যাককেইনের সংঘর্ষের ঘটনায় তাঁকে বরখাস্ত করা হলো। ওই দুর্ঘটনায় নিখোঁজ ১০ নাবিকের সন্ধান গতকাল বুধবার পর্যন্ত পাওয়া যায়নি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, ভাইস অ্যাডমিরাল অকোয়ানের সক্ষমতার ওপর কর্তৃপক্ষের আস্থা টলে গেছে। জাপানের ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধীনে মার্কিন নৌবাহিনীর ৫০ থেকে ৭০টির মতো জাহাজ ও ডুবোজাহাজ রয়েছে। ২০১৫ সাল থেকে এই নৌবহরের কমান্ডার ছিলেন জোসেফ অকোয়ান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। বিবিসি