কমিউনিটি নেতাদের সঙ্গে পুলিশ প্রিসিঙ্কট নিকোলা ভিনট্রের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলা ভিনট্রের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ
নিকোলা ভিনট্রের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ

কমিউনিটির উন্নয়নে নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ বাংলাদেশিদের বিবিধ কর্মকাণ্ড ইতিমধ্যেই প্রশংসনীয় হয়ে উঠেছে। যার মধ্যে মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূমের পরিচালনায় এন্টাই টেরোরিজম অ্যাওয়ারনেস ইউনিট এর সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রের ভূমিকা উল্লেখ যোগ্য। জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটি কী করছে সে বিষয়ে আরও বিস্তর জানতে স্থানীয় ১১০ পুলিশ প্রিসিঙ্কট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন নিকোলা ভিনট্রে, সহকারী পুলিশ অফিসার ডেভিড সাপোনিয়েরসহ গত বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০১৮ সন্ধ্যায় ইমাম কাজী কায়্যূমের সঙ্গে তাঁর জ্যাকসন হাইটস্থ অফিসে এক বিশেষ মত বিনিময় সভায় মিলিত হন। একই সঙ্গে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট ইনস্যুরেন্স ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহ নেওয়াজও বিশেষ সভায় আমন্ত্রিত হয়ে বাংলাদেশি ব্যবসা ও ব্যবসায়ীদের সম্বন্ধে অফিসারদের ব্রিফিং করেন। তাঁরা উভয়ই শাহ নেওয়াজকে নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে জেবিবিএ’র যে কোনো অনুষ্ঠানে সানন্দে উপস্থিতির প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের মধ্যে ফাহাদ সোলায়মান ও আসেফ বারী টুটুল অফিসারদের স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।