প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আকাশপথে হনলুলু যাচ্ছিলেন ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। ফ্লাইটে শীত শীত লাগায় তিনি একটি কম্বল চাইলেন। জানানো হলো, কম্বলের জন্য ১২ ডলার গুনতে হবে। এতে বেজায় খেপে গিয়ে প্রবীণ ওই যাত্রী বলেন, টাকাটা দেওয়ার জন্য তিনি কাউকে বেদম পেটাতে চান। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর পুলিশ জানায়, ক্রু সদস্যরা বিষয়টি পাইলটকে জানান। তিনি ওই যাত্রীকে ঝুঁকি বিবেচনা করে তখনই উড়োজাহাজের পথ ঘুরিয়ে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয় বিশৃঙ্খল আচরণের জন্য। তিনি অন্য ফ্লাইটে হনলুলু রওনা হন। তবে ওই যাত্রীর বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ আনা হয়নি।
এএফপি