করোনা মোকাবিলায় অনেক ভুল হয়েছে

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘করোনা মহামারি মোকাবিলার শুরুর দিকে আমাদের অনেক ভুল হয়েছে। অনেক তথ্য আমাদের জানা ছিল না। সংক্রমণের তথ্যও আমরা দেরিতে পেয়েছি।’

নিউইয়র্কের একটি স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর কুমো এসব কথা বলেছেন। তিনি বলেন, রাজ্য হিসেবে নিউইয়র্কেই প্রথম মাস্ক ব্যবহার শুরু হয়েছে। মাস্ক ব্যবহারই করোনার সংক্রমণ কমাতে গুরুত্ব ভূমিকা রেখেছে।

নিউইয়র্কে তিনবারের নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমো আরও বলেন, ১৫ এপ্রিল থেকে রাজ্যজুড়ে মাস্ক ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়। সমালোচকেরা বলেন, এর মধ্যেই ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। নিউইয়র্কে কোভিড-১৯ এর প্রথম শনাক্তের ৪৫ দিন পর মাস্ক ব্যবহারের নির্দেশ আসে। এপ্রিল মাসের শুরুতে নিউইয়র্কে করোনায় প্রতিদিন গড়ে ৬০০ লোকের মৃত্যু হয়েছে।

গভর্নর বলেন, ‘উপসর্গহীন লোকজনের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হতে পারে, এ নিয়ে আমাদের ধারণা ছিল না। আমরা প্রথম মনে করেছি, উপসর্গহীন লোকজন নিরাপদ। এই ভাবনা মারাত্মক ভুল ছিল। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে ফেডারেল সরকারের অনেক করণীয় ছিল। সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল এবং ফেডারেল সরকারের কারণে মহামারি এমন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। সংক্রমণের তথ্য আমরা দেরিতে পেয়েছি। উপসর্গহীন লোকজনের মাধ্যমে সংক্রমণ ঘটবে না, একবার সংক্রমিত হলে আর সংক্রমিত হবে না—এ ধরনের বহু ভুল ধারণা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে।’

উপসর্গহীন লোকজনের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হতে পারে, এ নিয়ে আমাদের ধারণা ছিল না। আমরা প্রথম মনে করেছি, উপসর্গহীন লোকজন নিরাপদ। এই ভাবনা মারাত্মক ভুল ছিল
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো

নিউইয়র্কের নার্সিং হোমেই করোনায় সংক্রমিত হয়ে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নার্সিং হোমে ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর জন্য কুমোকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নিউইয়র্কের নার্সিং হোমে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারা গভর্নর কুমোর ব্যর্থতা বলে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প