করোনাভাইরাসের কারণে করোনাভাইরাস সম্মেলন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাতিল করা হয়েছে করোনাভাইরাস সম্মেলন।
নিউইয়র্কে করোনাভাইরাস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ মার্চ শুক্রবার। কাউন্সিল ফল ফরেইন রিলেশনস আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নির্ধারণ। কিন্তু এখন এই সম্মেলনেই হানা দিল নতুন করোনাভাইরাস কোভিড-১৯।


করোনাভাইরাস শুধু মানুষকেই আক্রান্ত করছে না, মানুষের সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও এটি নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের এই সময়ে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু স্বাভাবিক রাখতে এবং জনজীবনকে এর প্রভাবমুক্ত রাখতে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সম্মেলনের আহ্বান করেছিল কাউন্সিল ফল ফরেইন রিলেশনস। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ, কূটনীতিকেরা যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিক আগ মুহূর্তে সম্মেলনটি বাতিল করল সংস্থাটি। শুধু তাই নয়, আগামী এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিলেরও ঘোষণা দিয়েছে সংস্থাটি।