করোনার লক্ষণের সঙ্গে মিল কাওয়াসাকি রোগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ মহামারির লক্ষণ নিয়ে যখন পুরো বিশ্ব আতঙ্কিত, তখন একই লক্ষণগুলো পাওয়া গেছে কাওয়াসাকি রোগের মধ্যে।
১৭ এপ্রিল থেকে ১ মে’র মধ্যে ২ বছর থেকে ১৫ বছর বয়সী ১৫ শিশুকে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন কিছু লক্ষণ নিয়ে, যার সঙ্গে করোনাভাইরাসের লক্ষণগুলোর সামঞ্জস্য রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কাওয়াসাকি রোগটি বেশ গুরুতর অসুস্থতা, যা প্রথমে যুক্তরাজ্যে কোভিড-১৯ আক্রান্ত শিশুদের মধ্যে পাওয়া গেছে।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি কমিশনার ডেমিট্রি ড্যাসকালাকিস ৪ মে সহকর্মীদের একজন চিঠিতে বলেন, যুক্তরাজ্যের পাঠানো একটি পেডিয়াট্রিক মাল্টি-সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম নিউইয়র্ক নগরসহ আমেরিকার কয়েকটি স্থানে সম্প্রতি শিশু এবং তরুণদের মধ্যে দেখা গেছে।
ড্যাসকালাকিসের মতে, রোগটির লক্ষণগুলো পৃথক পৃথক হয়, নির্ভর করে রোগটি শিশুদের কোন অঙ্গটিকে প্রভাবিত করছে তার ওপর। এই রোগে সব শিশু তীব্র জ্বর, অর্ধেকেরও বেশি ফুসকুড়ি, পেটে ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়ায এবং অর্ধেকেরও কম শ্বাসকষ্টে ভুগছিল। কাওয়াসাকি রোগে জ্বর, ত্বকের রেস, গ্রন্থিগুলোর ফোলাভাব হয় এবং এতে হৃদযন্ত্রের মধ্যে রক্তনালিগুলো ফুলে উঠতে পারে।
নিউইয়র্কের সিটি হেলথ ডিপার্টমেন্টের খবর অনুযায়ী, নিউইয়র্কের হাসপাতালে ভর্তি শিশুদের যে কেসগুলো প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে ১৭টি শিশুর লক্ষণ কাওয়াসাকির অসুস্থতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বাস্থ্য বিভাগের মতে, যাদের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল তাদের কার্ডিয়াক এবং শ্বাস প্রশ্বাসের সহায়তা প্রয়োজন হয়েছিল। তবে এই রোগে আক্রান্ত কোন শিশুর মৃত্যু হয়নি।
করোনভাইরাস পরীক্ষার ফলাফল নির্বিশেষে ২১ বছরের কম বয়সী রোগীদের মধ্যে কাওয়াসাকি লক্ষণযুক্ত হলে স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। এই জাতীয় রোগীদের অবিলম্বে পেডিয়াট্রিক সংক্রামক রোগ, রিউম্যাটোলজি এবং বিশেষজ্ঞের কাছে পাঠাতোও চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়। ড্যাসকালাকিসের বলেন, কাওয়াসাকি রোগের সম্পূর্ণ বর্ণনা এখনো জানা যায়নি।