করোনায় অল্প বয়সীদের স্ট্রোক হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প বয়সীদের মধ্যে করোনাভাইরাস হঠাৎ স্ট্রোকের কারণ হতে পারে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস ৩০ থেকে ৪০ বছর বয়সীদের স্ট্রোকের জন্য কারণ হতে পারে, যা সত্যিই উদ্বেগজনক।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯–এর কারণে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার ফলে বেশির ভাগ ক্ষেত্রে আগের কোনো লক্ষণ নেই, এমন ব্যক্তির স্ট্রোক হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আপাতদৃষ্টিতে হালকা লক্ষণযুক্ত তরুণ রোগীরা হঠাৎ স্ট্রোক না হওয়া পর্যন্ত এসব রোগের চিকিৎসা নেন না।
ম্যানহাটনের মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের নিউরোসার্জন ডা. টমাস অক্সলে সিএনএনকে বলেন, স্ট্রোকের আগে ৫০ বছরের কম বয়সী পাঁচজনের মধ্যে কোভিড-১৯–এর হালকা বা কোনো লক্ষণই ছিল না।
ডা. অক্সলে আরও বলেছেন, ভাইরাসটি মানবদেহের ধমনি রক্ত জমাট বাঁধার কারণ হতে দেখা যাচ্ছে, যার ফলে বেশ কয়েকজনের স্ট্রোক হয়েছে। তাঁর ভাষ্যমতে, দুই সপ্তাহের মধ্যে অল্প বয়স্ক রোগীদের মধ্যে হঠাৎ স্ট্রোকের ঘটনা সাতগুন বৃদ্ধি পেয়েছে।