করোনায় আইসোলেশনে থাকতে যা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতার অর্থ যদি আপনার মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) লক্ষণ থাকে কিংবা আপনি শনাক্ত হন, তবে চিকিৎসকের পরামর্শে আপনাকে আলাদাভাবে বাড়িতেই থাকতে হবে। এ সময় অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে আপনার পরিবার বা সম্প্রদায়ের অন্যদের মধ্যে এই রোগের বিস্তার প্রতিরোধে সহায়তা করাই আইসোলেশন।

যদি আপনার মধ্যে কোভিড-১৯–এর কোন লক্ষণ অনুভব করেন, যদি আপনি কোভিড-১৯ শনাক্ত হন বা কোভিড-১৯–এর ল্যাব পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন—এমন অবস্থায় আপনাকে নিজের ঘরে থাকতে হবে। আত্বীয়স্বজন, প্রতিবেশী, জনসংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। আপনাকে সাত দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

এ অবস্থায় জরুরি যে বিষয়গুলো আপনাকে মানতে হবে তা হল—অন্যের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ করা, চিকিৎসা যত্ন না নেওয়া পর্যন্ত বাড়ি ছেড়ে বের না হওয়া, গণপরিবহন ব্যবহার না করা, যোগাযোগ কমাতে আপনার দরজায় বাজার ও খাদ্য সরবরাহগুলো পৌঁছানোর ব্যবস্থা করা, একটি পৃথক ঘরে থাকা এবং সম্ভব হলে বাড়ির অন্যদের থেকে আলাদা ওয়াশরুম ব্যবহার করা। বাথরুম সংকট হলে যতবার বাথরুম ব্যবহার করবেন ততবার তা অ্যানটিব্যাক্টেরিয়াল দ্বারা পরিস্কার করা। যদি আপনার অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তবে অন্তত ২ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ক্রনিক কনডিশন খারাপ, ইমিউন সিস্টেম ভালো নয় এমন ব্যক্তি ও বয়স্কদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে হবে।

যেকোনো আলাপ–আলোচনা সংক্ষিপ্ত রাখতে হবে, পরিবারের অন্যদের নিরাপদ রাখতে মেডিকেল মাস্ক, যদি না থাকে তবে ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরিধান করতে হবে এবং কাশি, হাঁচি দেওয়ার সময় হাতের কনুই ব্যবহার করতে হবে। নিজের ব্যবহ্নত তোয়ালে, থালা-বাসন, গ্লাস ও বিছানা শেযার করা যাবে না। ফেস মাস্কগুলোর নিরাপদ ব্যবহারের জন্য আপনি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সরবরাহ করা নির্দেশাবলী অনলাইনে অনুসরণ করতে পারেন এই লিংকে—https://www.canada.ca/en/public-health/services/diseases/2019-novel-coronavirus-infection/prevention-risks.html#wm।

প্রাণীদের সাথে যোগাযোগ এড়িয়ে চলতে হবে।

এ অবস্থায় আপনাকে নিজের প্রতি যত্নশীল হতে হবে। আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারী (প্রাইমারি ফিজিশিয়ান) বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের (পাবলিক হেল্থ অথোরিটি) নির্দেশনা অনুযায়ী লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে হবে, যতক্ষণ না তারা আপনাকে পরামর্শ দেয়, আপনি আর এই ভাইরাসটি ছড়িয়ে দেওয়ার ঝুঁকিতে নেই। হোম আইসোলেশনে থাকাকালে যদি আপনার লক্ষণগুলো আরও খারাপের দিকে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি স্বাস্থ্যসেবা সরবরাহকারী বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের নির্দেশাবলী অনুসরণ করবেন। বিশ্রাম নিতে হবে। সুষম ডায়েট এ সময় উপকারী এবং যোগাযোগ ডিভাইসের মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগ করতে হবে।

হোম আইসোলেশন বা বিচ্ছিন্ন অবস্থায় আপনার ঘরে যা থাকা প্রয়োজন, তা হলো—আপনার জন্য ও শুশ্রুষাকারীর জন্য মেডিকেল মাস্ক রাখা। যদি না পাওয়া যায়, তবে ঘরে বানানো মাস্ক বা ফেসিয়াল কভারিং রাখা। শুশ্রুষাকারীর চোখের সুরক্ষার জন্য গগল্স বা ফেইস শিল্ড রাখা। নিজের ও শুশ্রুষাকারীর ব্যবহারের জন্য ডিসপোজেবল গ্লাভস, ডিসপোজেবল পেপারটাওয়েল, টিস্যু, প্লাস্টিকের লাইনারের কনটেইনার, থার্মোমিটার, জ্বর কমাতে কাউন্টার মেডিসিন আইবুপ্রোফেন বা এসিটামিনোফেন, প্রবাহমান পানি, হ্যান্ড সোপ, কমপক্ষে ৬০ ভাগ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার, ডিশ ওয়াশার সোপ, লন্ড্রি ডিটার্জেন্ট, ঘর পরিষ্কারের জীবাণুনাশক পণ্য বা স্প্রে (যদি না পাওয়া যায় তবে ৫ ভাগ তরল ব্লিজ এবং একটি পৃথক ধারক) এবং অ্যালকোহল ওয়াইপস।

হোম আইসোলেশনে প্রাইমারি ফিজিশিয়ানের পরামর্শ অনুসরণ করার পরও যদি অবস্থা খারাপের দিকে যায়, তাহলে প্রথমে ৩১১ নম্বরে কল করুন। তাদের পরামর্শ নিন। অবস্থ্যা অতিমাত্রায় সংকটপূর্ণ হলে ৯১১ কল করে যোগাযোগ করুন।