করোনায় এলাকাবাসীর পাশে গোলাপগঞ্জ সোসাইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মহামারির এই সময়ে গোলাপগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি। ২০ জুলাই নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির কার্যকরী পরিষদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জরুরি ভিত্তিতে পাঁচ লাখ টাকার অক্সিজেন সিলিন্ডার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনাভাইরাসের মহামারির এই সময়ে অক্সিজেন সিলিন্ডার অত্যন্ত জরুরি। এ অবস্থায় নিউইয়র্কসহ আমেরিকার সব অঙ্গরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জপ্রবাসী সব অভিবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে সোসাইটি। সভায় প্রবাসী ও দেশের সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা নিয়োগ বিষয়ে কয়েকটি নামের প্রস্তাব গৃহীত হয়।
সভায় প্রতি সপ্তাহের সোমবার সন্ধ্যা ৯টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির প্রচার পেজে রাজনৈতিক ও ধর্মীয় প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।
সোসাইটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তিনি বাংলাদেশে থাকতেই অক্সিজেন সিলিন্ডার কিনে স্থানীয় থানা স্বাস্থ্যকেন্দ্রে হস্তান্তর করবেন বলে সিদ্ধান্ত হয় সভায়। এ জন্য চার সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
হেলিম আহমদের সভাপতিত্বে আবদুল মুমিত চৌধুরী ওমেল ও ওয়াহিদ পারভেজের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অংশ নেন ফরহাদ আহমদ চৌধুরী, বেলাল উদ্দিন, শেখ আতিকুল ইসলাম, রায়হান চৌধুরী, এবাদ চৌধুরী, মুক্তারুল ইসলাম, আবু আশরা, সৈয়দ সেলিম, ফয়সল আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, সাবেরা চৌধুরী, রাফাত চৌধুরী, জাহেদ জরিফ, এমরান খন্দকার, এনাম আহমদ, আবুল কালাম প্রমুখ।