করোনায় জুলেখা বিবির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলেখা বিবি
জুলেখা বিবি

নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত জুলেখা বিবি (৭৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫ মে রাত ১০টার দিকে ব্রঙ্কসের লেবানন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিউইয়র্কের ছাতক সমিতি ইউএসএ ইনক-এর সেক্রেটারি রইস রহমান জুলেখা বিবির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করছেন।
মরহুমা জুলেখা বিবির জন্ম ছাতক উপজেলার গোপাল নগর গ্রামে। ছাতক সমিতির সাবেক সভাপতি ইকবাল আহমেদের নিকটাত্মীয় জুলেখা বিবি একজন ধর্মপ্রাণ নারী হিসেবে কমিউনিটিতে পরিচিত ছিলেন। তিনি ছেলে শুকুর আলিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।