করোনায় মানবতার সেবায় মার্কস হোম কেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন মানবতার সেবায় অন্যান্যের মতো এগিয়ে এসেছে নিউইয়র্কের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মার্কস হোম কেয়ার। কোভিড-১৯ মহামারির সংকটে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন এমন প্রচারপত্রের মাধ্যমে হোম কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে বিপন্ন এই সময়ে সহযোগিতার কথা।
যারা কর্মহীন, সরকারি কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না, তাদের নীরবে সহযোগিতা দেওয়া হচ্ছে। যারা পবিত্র রমজানে নিজে বা পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন, তাদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে জানিয়ে নিঃসংকোচে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস অফিসের দায়িত্বে থাকা সমাজসেবী আলমাস আলীর সঙ্গে ৭১৮-৭৩৪- ৮৭৭৭ বেলা ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।