করোনায় মার্কিন কংগ্রেসম্যান রনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রন রাইট
ফাইল ছবি: রয়টার্স

করোনায় সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রন রাইটের মৃত্যু হয়েছে। রন টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসের সদস্য। গত ২১ জানুয়ারি তিনি করোনায় সংক্রমিত হন। করোনায় মৃত্যু হওয়া তিনিই প্রথম কংগ্রেসম্যান।

এর আগে ৪১ বছর বয়সী লুক লেটলো কংগ্রেসে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগেই করোনায় সংক্রমিত হয়ে মারা যান।

কংগ্রেসম্যান রন রাইটের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দ্বিতীয় মেয়াদে কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি প্রায় দুই সপ্তাহ ডালাসের বয়লার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফুসফুসের ক্যানসারেও ভুগছিলেন। তাঁর স্ত্রী সুসান রাইট এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

হাউসের মাইনোরিটি লিডার কেভিন ম্যাকার্থি রন রাইটের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।