করোনায় মৃত বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় মৃত্যু হওয়া বাংলাদেশিদের পরিবারকে ৫০০ ডলার করে আর্থিক সহায়তা দিচ্ছে নিউইয়র্কের জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। আগামী সপ্তাহ থেকে এ কর্মসূচি শুরু হবে। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী নিজের নামে গত বছর ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে দেশে ও প্রবাসের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন জাকির এইচ চৌধুরী। এবার নিজের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যানারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ইয়র্ক হোল্ডিং রিয়েলেটি এলএলসির অর্থায়নে নিহতদের পরিবারকে ৫০০ ডলার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্র যুবদল এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবে। এ সহায়তা পেতে ৯১৭৪০০৩৮৮০ এই নম্বরে যোগাযোগ করে বা ইয়র্ক হোল্ডিং রিয়্যালিটি এলএলসি-৭০-৩২ ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, এনওআই-১১৩৭২ এই ঠিকানায় মৃত্যু সনদ পাঠানোর অনুরোধ জানিয়েছেন জাকির এইচ চৌধুরী। বিজ্ঞপ্তি।