করোনায় মৃতদের জানাজায় 'না' নেই ইমামদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের মহামারিতে কমিউনিটি নেতাদের পাশাপাশি মসজিদের ইমামদের ভূমিকায় খুশি সাধারণ মানুষ। মুসলিম সম্প্রদায়ের প্রায় সব মৃত ব্যক্তিরর ধর্মীয় নিয়মনীতি অনুসারে দাফন করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন নিউইয়র্কের পাঁচ বোরোর ইমামেরা।

করোনা মহামারিতে একের পর এক যখন মানুষ মারা যাচ্ছেন, তখন স্বজনদের লাশ দাফন করাতো দূরের কথা, ভয়ে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাননি। সেই সময়ে নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ইমামেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিলেন, মৃত ব্যক্তিদের ধর্মীয় নিয়মনীতি অনুযায়ী জানাজা সম্পন্ন এবং লাশ দাফন করতে সহযোগিতা করবেন তাঁরা। ইমামদের ব্যক্তিগত নম্বরও সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

ইমামদের ঘোষণার পর থেকে মৃত ব্যক্তিদের স্বজন ও কমিউনিটি নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। মহামারিতে প্রায় সব মৃত ব্যক্তির ধর্মীয় নিয়মনীতি অনুসারে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত ধর্মীয় নীতি অনুসরণ ছাড়া কারও দাফন সম্পন্ন হয়েছে—এ রকম শোনা যায়নি। এ ছাড়া মহামারিতে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতাও করেছেন তারা।

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সাঈদ মোস্তফা আল আমিন বলেন, মৃত ব্যক্তিদের মরদেহ দাফনে ইমামদের কাছে যখন আমরা সহযোগিতা চেয়েছি, তখন তারা একবাক্যে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।
জ্যাকসন হাইটস এলাকায় বসবাসরত নুরুল ইসলাম বলেন, ‘আমাদের এই এলাকায় ৬টি মসজিদ রয়েছে। সব মসজিদের ইমাম তাঁদের জীবন বাজি রেখে আমাদের সহযোগিতা করছেন। ইমামদের কার্যক্রমে আমরা খুশি।’