করোনায় মৃতদের স্মরণ করল ডেট্রয়েটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেট্রেয়েট শহরের বেলে আইলে পার্কে মাইলব্যাপী করোনায় হারিয়ে যাওয়া মানুষের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল
ছবি: সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়া

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটবাসী।

গত ৩১ আগস্ট এ উপলক্ষে ডেট্রেয়েট শহরের বেলে আইলে পার্কে মাইলব্যাপী করোনায় হারিয়ে যাওয়া মানুষের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল। করোনায় সংক্রমিত হয়ে ডেট্রয়েটে প্রায় এক হাজার ৫০০ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ৯০৭ জনের ছবি রাস্তার পাশে টাঙানো হয়।

করোনায় সংক্রমিত হয়ে ডেট্রয়েটে প্রায় এক হাজার ৫০০ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ৯০৭ জনের ছবি রাস্তার পাশে টাঙানো হয়

বেলে আইলে পার্ক ৩১ আগস্ট হয়ে উঠেছিল শোকের স্থান। করোনায় স্বজন হারানো মানুষেরা সমবেত হয়েছিলেন এই পার্কে। সকাল আটটা ৪৫ মিনিটে ডেট্রয়েটের সব জায়গায় ঘণ্টা ধ্বনি বাজিয়ে করোনায় হারিয়ে যাওয়া মানুষদের সম্মান জানানো হয়। সারা দিন অসংখ্য মানুষ গাড়িতে করে শোক মিছিল করেন।

সকাল আটটা ৪৫ মিনিটে ডেট্রয়েটের সব জায়গায় ঘণ্টা ধ্বনি বাজিয়ে করোনায় হারিয়ে যাওয়া মানুষদের সম্মান জানানো হয়

এই আয়োজনে রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার, লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট, ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান এবং শহরের শিল্প ও সংস্কৃতি পরিচালক রোচেল রিলে বক্তব্য রাখেন।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: মিশিগান গভর্নরের ওয়েবসাইট থেকে নেওয়া

গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, আমরা ইতিমধ্যে করোনায় ছয় হাজারেরও বেশি মিশিগানবাসীকে হারিয়েছি। করোনায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। শুধু ডেট্রয়েটে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।