কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রথম ব্যাচের সনদ বিতরণ

নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে সনদ বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট, সার্টিফাইয়িং একসেপটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান এই স্কুলের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয় গত ১০ সেপ্টেম্বর। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ১৫ জন শিক্ষার্থী অংশ নেন।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসেম জানিয়েছেন, ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্লানিং বিষয়ে সমন্বিত প্রশিক্ষণ দেওয়া হয়। বার্ষিক ট্যাক্স ফাইলিং সিজন প্রোগ্রামে অভিজ্ঞ ইন্সট্রাক্টরেরা ক্লাস নেন। তাঁরা ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেন। তিন মাসে ৬০ ঘণ্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ট্যাক্স প্রফেশনাল হিসেবে। সনদপ্রাপ্তরা নিজেদের নিয়োজিত করতে পারবেন ট্যাক্স প্রফেশনে। ট্যাক্স প্রিপেয়ার হিসেবে তাঁদের নাম এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেসে।
মোহাম্মদ হাসেম আরও জানান, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’ তাদের পেশাগত-ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় এ ইনকাম ট্যাক্স স্কুলটি চালু করেছে। সফলতার সঙ্গে কোর্স সম্পাদনকারীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা অ্যাকাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
মোহাম্মদ হাসেম জানান, স্কুলের পরবর্তী ব্যাচ আগামী মে মাসে শুরু হয়ে শেষ হবে জুলাইয়ে। এখন ভর্তি চলছে মে-জুলাই সেমিস্টারে। কমিউনিটির সেবায় নামমাত্র ফি নেওয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। তিন মাসব্যাপী কোর্সে প্রতি বছর দুটি সেমিস্টারে ক্লাস নেওয়া হবে। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেওয়া হবে। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সফলতার সঙ্গে ট্যাক্স কোর্স সম্পাদনকারীদের চাকরি পেতেও সহযোগিতা দেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এদিকে, সনদ হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের কৃতি শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এখানে ভর্তির আগে ট্যাক্স কিংবা অ্যাকাউন্টিং বিষয়ে তাঁদের কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেমসহ অন্যান্য ইন্সট্রাক্টরেরা খুব সহজে ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দিয়েছেন। তিন মাসব্যাপী কোর্সটি শেষ করতে কোনো বেগই পেতে হয়নি। এখন তাঁরা ট্যাক্স প্রফেশনের জন্য পুরোপুরি প্রস্তুত।
কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একসেপটেন্স এজেন্ট, এমবিএ ইন অ্যাকাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। ওয়েব ঠিকানা www.karnafullytax.com ।