কল সেন্টারের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকারের কর কর্তৃপক্ষ ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কর্মকর্তা সেজে ভারতের একটি কল সেন্টার থেকে ১২ লাখ মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪০০ জনের কাছ থেকে প্রতারক চক্র ৩ কোটি ৬০ লাখ রুপি হাতিয়ে নিয়েছে। ভারতের পুলিশ বলেছে, ওই প্রতারণা চক্রের হোতা এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইআরএস কর্তৃপক্ষ বলেছে, তাদের ইতিহাসে এটি সবচেয়ে বড় কেলেঙ্কারি। পুলিশ বলেছে, ওই প্রতারকেরা নিজেদের আইআরএসের কর্মকর্তা বলে পরিচয় দিত। এরপর তারা কলগ্রহীতাকে বলত, তারা কর ফাঁকি দিয়েছে এবং এ জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে। এ ঘটনায় মুম্বাইয়ের পুলিশ আট মূল হোতাসহ ৭০ জনকে আটক করেছে।
এনডিটিভি