কলসেন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃত মানুষের কোনো স্বদেশ থাকে না। প্রকৃত আগুনের
থাকে না কোনো শিখা। প্রচণ্ড শীতে উষ্ণতা যাপনের জন্য
মানুষ যে আগুনের কাছে হাত পাতে, মূলত সেই আগুন
একদিন উদ্বাস্তু হয়েই মানুষকে সাথে নিতে চেয়েছিল।
প্রকৃত জাহাজ ধারণ করতে পারে না কোনো পাখির কঙ্কাল
অথচ উড়ে যাওয়ার জন্য ডানা ঝাপটায় যে সমুদ্রপাখি,
তার ছায়া বয়েই সাগর পাড়ি দেয় দূর দেশগামী যাযাবর
পেছনে কী রেখে আসে-সেই হিসেব তার মনে থাকে না আর।
বিশ্বে এভাবেই ক্রমশ বদলে যায় সময়ের শরণার্থীশিবির,
কিছু মানুষ ভিড় করে, কিছু ছায়া ভিড় করে
একে অপরের সাথে পুনরায় দেখা হয়ে যায়-
ভ্রূণ সিক্ত কলসেন্টারের এগারো নম্বর গেটে।