মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
কলেজ পর্যন্ত পড়া শ্বেতাঙ্গরা ট্রাম্পের বিপক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকার শ্বেতকায় পুরুষদের অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, এ কথা অনেক আগে থেকেই স্পষ্ট হয়েছে। কিন্তু সেই শ্বেতকায় পুরুষ যদি কলেজ পর্যন্ত লেখাপড়া করে থাকেন, তাহলে তাঁদের অধিকাংশ ট্রাম্পকে নয়, হিলারিকে সমর্থন করবেন। ফক্স নিউজের জরিপে এমন তথ্য এসেছে।
জরিপে দেখা যাচ্ছে, শুধু স্কুল অবধি লেখাপড়া করেছেন এমন শ্বেতকায় পুরুষদের মধ্যে হিলারির তুলনায় ট্রাম্পের সমর্থন প্রায় ৪০ পয়েন্ট বেশি। কিন্তু কলেজ ডিগ্রি রয়েছে, এমন শ্বেতকায় পুরুষদের মধ্যে হিলারির প্রতি সমর্থন ট্রাম্পের তুলনায় ৬ পয়েন্ট বেশি।
সব পুরুষ ভোটারকে হিসাবের আওতায় আনলে ট্রাম্প হিলারির তুলনায় ৭ পয়েন্টে এগিয়ে। কিন্তু সব নারীর মধ্যে ট্রাম্পের তুলনায় হিলারির সমর্থন ১৭ পয়েন্ট বেশি।