প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত মার্কিন কৌতুক অভিনেতা টিভি তারকা বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। উত্ত্যক্ত হওয়ার কথিত ঘটনার ৪০ বছর পর গত মঙ্গলবার মামলা করেছেন জুডি হুট নামের এক নারী। হুটের অভিযোগ, ১৯৭৪ সালে প্লেবয় ম্যানসনে কসবির হাতে তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিল কসবির বিরুদ্ধে ১২ জনের বেশি নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। রয়টার্স