কাউন্সিল মেম্বার পদপ্রার্থী মামুনুল হকের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় ব্রুকলিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মামুনুল হক
মতবিনিময় সভায় ব্রুকলিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মামুনুল হক

ব্রুকলিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কাউন্সিল মেম্বার পদপ্রার্থী মামুনুল হক মামনুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মামুনুল হক ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ৮ ফেব্রুয়ারি ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে মামুনুল হককে নিয়ে তাঁর নির্বাচনী এলাকা ব্রুকলিনের কমিউনিটি লিডার এবং সব সংগঠনের কর্মকর্তারা এই মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় মামুনুল হকের অতীতের কাজকর্ম এবং কমিউনিটিতে তাঁর দীর্ঘ কাজকর্ম নিয়ে ব্যাপক আলোচনা করেন নেতৃবৃন্দ।
আলোচকেরা বলেন, মামুনুল হক ১৯৯১ সালে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে আমেরিকায় আসেন। তিনি একটি স্টোরে কিছুদিন কাজ করেন এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্যাব চালিয়ে অভিবাসী জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। কমিউনিটির নানা কাজে সক্রিয় মামুনুল হক ব্রুকলিনে নানা উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মুসলমানদের মসজিদে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা করার জন্য ব্যাপক ভূমিকা রাখেন।
মামুনুল হক বলেন, প্রার্থী হলে তিনি নির্বাচনে জয়লাভ করবেন। কারণ অন্যান্য কমিউনিটির সমর্থন রয়েছে। একপর্যায়ে তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি বলেন তাহলে নির্বাচন করব। না হলে আমি প্রার্থী হব না। আপনাদের সমর্থন ছাড়া আমি যাত্রা শুরু করতে চাই না।
এ সময় উপস্থিত সবাই তাঁকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।
সভায় আরও বক্তব্য রাখেন—মাহফুজুল মাওলা, নুরুল আমিন, আশরাফ উদ্দিন, এ কে এম সামসুদ্দিন আজাদ, মফিজুর রহমান, লুৎফুল করিম, আবদুল কাদের মিয়া, ভিপি বাবুল, আবদুর রব চৌধুরী, বিল্লাল হোসেন, আব্বাস উদ্দিন, ফসিউল আলম, নাসির উদ্দিন, আবুল কাশেম, জাফর উল্লাহ, আবুল কাশেম, মোস্তফা কামাল পাশা, সিরাজুল মাওলা, হেলাল উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, কামাল উদ্দিন প্রমুখ।