কাউন্সিলম্যান প্রার্থী আক্তারুজ্জামানের নির্বাচনী সমাবেশ প্যাটারসনে

নিউজার্সির প্যাটারসনে সিটি কাউন্সিল নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান পদের জন্য লড়াই করছেন সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশি বংশোদ্ভূত আক্তারুজ্জামান। আগামী ১০ মে অনুষ্ঠেয় ওই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। সম্প্রতি প্যাটারসনের সেন্ট জেরার্ড মিলনায়তনে তাঁর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ। প্যাটারসন সিটি কমিশনার কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, ফোবানার সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী, চট্টগ্রাম ফাউন্ডেশন নিউজার্সির প্রেসিডেন্ট ববি চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আহাদ, জালালাবাদ জামে মসজিদের সাবেক প্রেসিডেন্ট শামছুল ইসলাম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইছাক মিয়া, জালালাবাদ জামে মসজিদের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী সামছুল ইসলাম খান, সমাজকর্মী কাওসার আহমেদ ইখলাস, জালালাবাদ মসজিদের সাবেক সেক্রেটারি গিয়াস আহমেদ, প্ল্যানিং বোর্ড কমিশনার ফানিয়া সান্তানা, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও সমাজকর্মী নাজিমুদ্দীন আজাদ, সমাজকর্মী হেলাল উদ্দীন, সুফি মিয়া ও নজরুল ইসলাম, প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান আনন্দ শাহ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট হুসাইন পাঠান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি সুজন আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসকার আহমেদ, প্রসপেক্ট পার্ক সিটির কমিশনার নিয়াজ নাদিম, হাসিনা হ্যাপি, এখলাসুর রহমান, শিক্ষক ফরিদ উদ্দিন, মোরশেদ হোসেনসহ আরও অনেক।
সভায় বক্তারা আক্তারুজ্জামানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং ভোট চান। তাঁরা আক্তারুজ্জামানের সমর্থনে সম্ভাব্য সব সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে সমাবেশে আগত সবাইকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়। সব শেষে স্থানীয় শিল্পী ও হিউস্টন থেকে আগত লাবণী ও নিউইয়র্কের শাহ মাহবুব সংগীত পরিবেশন করেন।