
ডিস্ট্রিক্ট ২৪ জ্যামাইকা থেকে কাউন্সিলম্যান প্রার্থী রোরি ল্যান্সম্যান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমর্থন কামনা করেছেন। ৫ সেপ্টেম্বর বিকেলে জ্যামাইকার মুসলিম সেন্টারের সামনের সড়কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সবার সমর্থন কামনা করেন।
কমিউনিটি বোর্ড সদস্য মোহাম্মদ তুহিনের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন আজহারুল হক, সৈয়দ আদনান বুখারী, জুলকার হায়দার, রুবাইয়া রহমান, নার্গিস আহমেদ, মঞ্জুর চৌধুরী, খাজা নিজাম, হাছানুজ্জামান হাছান প্রমুখ।
সংবাদ সম্মেলনে কাউন্সিলম্যান প্রার্থী রোরি ল্যান্সম্যান বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ উন্নত সমাজ গঠনই তাঁর লক্ষ্য। জনসেবায় তাঁর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে দায়িত্বে থাকার সময় তিনি বাংলাদেশি কমিউনিটিকে সার্বিক সহযোগিতা করেছেন।
রোরি বলেন, ডেমোক্রেটিক দলে প্রাথমিক বাছাইয়ে বাংলাদেশি প্রার্থী থাকা সত্ত্বেও তাঁর বিশ্বাস কমিউনিটির সার্বিক উন্নয়নে বাংলাদেশিরা নির্বাচনে তাঁকেই সমর্থন করবেন।
উপস্থাপক মোহাম্মদ তুহিন বলেন, কাউন্সিলম্যান প্রার্থী রোরি ল্যান্সম্যানের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশপ্রেমী ব্যক্তিত্ব। তিনি সিনিয়র সেন্টার প্রতিষ্ঠা, হালাল ফুড পরিবেশনে সহায়তাসহ অনেক কাজে তাঁর বিশাল তহবিল রয়েছে।
অন্য বক্তারা প্রায় অভিন্ন বক্তব্যে বলেন, রোরি ল্যান্সম্যান যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হলে আমাদের কমিউনিটি উপকৃত হবে।