কাউন্সিলম্যান প্রার্থী হেলাল সবার দোয়া চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল শেখ
হেলাল শেখ

‘ইওর ভয়েস ফর চেঞ্জ’ স্লোগানকে সামনে রেখে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আগেই দিয়েছিলেন আগেই। নিজের সে স্বপ্নপূরণে আরও একবার দোয়া চাইলেন হেলাল শেখ। ৪ জুন সিলেট সদরের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি সবার কাছে দোয়া চান।
শেখ হেলাল ডেমোক্রেটিক দলের হয়ে কাউন্সিলর পদে লড়তে চান। এ জন্য দলের প্রাথমিক বাছাইয়ে আগে লড়তে হবে তাঁকে। এতে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেখ হেলাল বলেন, নিজের কমিউনিটির জন্য কাজ করে যেতে চান তিনি। আমেরিকায় যোগ্যতা দিয়ে অনেক দেশের মানুষ বড় বড় জায়গায় যেতে পেরেছেন। নিজের যোগ্যতা থাকলে এখানে অভিবাসীদের জন্য বৈষম্যের কিছু নেই।
নিজের জন্য দোয়া ও সহযোগিতা চাওয়ার পাশাপাশি স্বদেশের প্রতিও দরদ ফুটে উঠেছে তাঁর বক্তব্যে। সিলেটের সন্তান হেলাল শেখ সিলেট কমিউনিটির ইফতারে বলেন, বাংলাদেশের পরিচয় বুকে ধারণ করে আমেরিকায় বাংলাদেশকে আরও উচ্চতায় নিতে চান। ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসীরা তাঁকে সহযোগিতা করার আশাবাদও ব্যক্ত করেন।
সিলেটের বিশ্বনাথের প্রয়াত তজম্মুল আলীর চতুর্থ সন্তান হেলাল আবু শেখ ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। সেই থেকে নিউইয়র্কে বসবাস করছেন। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। পরে ব্রুকলিন কলেজ থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নিউইয়র্ক
সিটি কলেজ অব টেকনোলজির ছাত্র থাকাকালে হেলাল শেখ প্রথম দক্ষিণ
এশীয় হিসেবে স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। পড়ালেখার পাট চুকিয়ে নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে শিক্ষকতার পদ থেকে অবসর নেন।
নিউইয়র্ক নগরীর ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলিন থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়ে অবশ্য সেবার জিততে পারেননি হেলাল শেখ। রাজনীতির খাতায় নাম লেখানোর পর রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। রাজনীতির মাধ্যমেই তিনি ভবিষ্যতে কমিউনিটির জন্য কাজ করে যেতে চান।