কাজ করিয়ে বেতন দেন না ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে তুলে ধরতে ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু অনেক ক্ষেত্রেই ট্রাম্প তাঁর কর্মচারী, ঠিকাদার ও আইনজীবীদের দিয়ে কাজ করিয়ে পাওনা পরিশোধ করেননি বা যথাসময়ে পরিশোধ করেন না—এমন জোর অভিযোগ রয়েছে। দৈনিক ইউএসএ টুডে পত্রিকা কয়েক শ লোকের সঙ্গে কথা বলে এমন অভিযোগের কথা জানায়।
লোকজনের সঙ্গে কথা বলা ছাড়াও এই পত্রিকা ট্রাম্প ও তাঁর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও সরকারি অভিযোগপত্র তন্নতন্ন করে দেখেছে বলে জানায়। পত্রিকাটির তথ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করেও পাওনা বুঝে পাননি তাঁদের মধ্যে ফ্লোরিডার এক ডিশ ওয়াশার কোম্পানি, নিউজার্সির একজন কাচ বিক্রেতা, একজন স্যানিটারি মিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি, প্রায় অর্ধশত ওয়েটার ও ঘণ্টা হিসেবে ট্রাম্পের বিভিন্ন হোটেলে কাজ করেন এমন অস্থায়ী কর্মচারীর কথা উল্লেখযোগ্য।