কাজে ফিরলেও কোলাহল থাকবে না নিউইয়র্ক নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের হ্যারল্ড স্কয়ার, দিনরাত যেখানে কোলাহল থাকত। লকডাউনে সেখানে রাজ্যের নিস্তব্ধতা। খোলা হলেও শিগগিরই ফিরবে না কোলাহল। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার
নিউইয়র্ক নগরের হ্যারল্ড স্কয়ার, দিনরাত যেখানে কোলাহল থাকত। লকডাউনে সেখানে রাজ্যের নিস্তব্ধতা। খোলা হলেও শিগগিরই ফিরবে না কোলাহল। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার

নিউইয়র্ক নগর আবারও কাজে ফিরবে। হাজারো মৃত্যুর শোক কাটিয়ে এই নগর আবার গা ঝাড়া দিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। করোনা সংক্রমণকে নজরে রাখা হবে কঠিনভাবে। গণজমায়েত হতে পারে, এমন কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। থাকবে না আতশবাজি উৎসব, ব্যান্ড পার্টি বা কোন শোভাযাত্রা। ফলে ব্যস্ত জীবনে ফিরলেও কোলাহলময় সেই নিউইয়র্ককে আপাতত খুঁজে পাওয়া যাবে না।
নিউইয়র্ক নগরের ‘ফেয়ার’ বা মেলা কনসার্ট বেশ আকর্ষণীয় উৎসব। গ্রীষ্মের মেলা ও কনসার্ট পাগল তরুণদের জন্য এসব আয়োজন বন্ধের খবর নিঃসন্দেহ মন খারাপের। করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত লকডাউন শিথিল করা হলেও সোশ্যাল ডিসটেনসিং মেনে নিয়েই মানুষকে জীবনযাপন করতে হবে।
নিউইয়র্ক নগর সিডিসির গাইডলাইন অনুসরণ করে অঞ্চলভিত্তিক কিছু অংশ করোনভাইরাস শাটডাউন থেকে খুলে দেওয়া হবে। সিডিসি ছাড়াও সিটি স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মতে এলাকা অনুযায়ী করোনার সংক্রমণের তথ্যউপাত্তের ওপর নির্ভর করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এ মাসে নগরের কিছু কিছু অংশ খুলে দেওয়ার চিন্তা চলছে। তবে সব ধরনের উৎসব–অনুষ্ঠান বন্ধ এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের জন্যও খারাপ খবর।
কর্নেল স্কুল অফ ল’ এমন একটি শর্ত জারি করার প্রস্তাব দিয়েছে। যেসব আকর্ষণীয় অনুষ্ঠান মানুষের উপস্থিতি বাড়ায়, যা শিশুদের আকৃষ্ট করতে পারে—এমন সব কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে এমন কিছু থেকে আমেরিকার সব নগরকে বিরত থাকতে সুপারিশ করা হয়েছে। বিমা সংস্থা বলছে, বাড়ির মালিকদের শিশুদের জন্য সুইমিং পুল, সুইং বা ট্রাম্পোলাইনের মতো আকর্ষণীয় প্রকল্পের পরিকল্পনা হাতে নিতে পারে।
গভর্নর কুমো গত ২৭ এপ্রিল প্রেস ব্রিফিংয়ে বলেন, নিউইয়র্ক নগরে আঞ্চলিক সমঝোতার মাধ্যমে ধাপে ধাপে উন্মুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে। যেসব বড় বড় আকর্ষণীয় অনুষ্ঠানের কারণে অন্যান্য রাজ্য থেকে নিউইয়র্ক নগরে নুষের ঢল নামে, সেসব অনুষ্ঠান আপাতত বাদ দেওয়া হবে। কারণ করোনা ছড়ানোর ঝুঁকির কারণে নিউইয়র্কের কিছু অংশ আরও কিছুদিন লকডাউনে থাকবে। সামাজিক দূরত মেনে চলায় এখনো কিছু কিছু এলাকায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ নগরের সব মেলা, অনুষ্ঠান বন্ধের আওতায় থাকতে পারে। নগরীর একটি মেলা প্রতি বছর ১৮ দিন ধরে চলে। চলতি বছর ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ওই মেলা আয়োজনের কথা ছিল। গত বছর ১৩ দিনের মেলায় ১৩ লাখের বেশি মানুষের সমাগম হয়েছিল।
অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে ক্রীড়া, উৎসব, কনসার্ট, সিনেমা, থিম পার্ক, সিটি উদ্যান, সমুদ্র সৈকত ও জাদুঘরগুলো। যেমন লেকভিউতে সেন্ট জোসেফের হেলথ অ্যাম্ফিথিয়েটারে সংগীতানুষ্ঠান বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে। টেস্ট অফ সার্কাস সম্প্রতি তাদের উৎসব বাতিল করেছে, যা প্রতিবছর ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হয়। সিটি ইতিমধ্যেই ৪ জুলাইয়ের প্যারেড বন্ধ ঘোষণা করেছে। তা ছাড়া অন্যান্য জাতি গোষ্ঠীর যেসব বর্ণিল প্যারেড হয়ে আসছে, তা করা যাবে না।
ক্যাসিনো সম্পর্কে কুমো বলেছেন, মানুষের ভিড় তৈরি করতে বাধা দেওয়া হবে। অ্যান্টিবডি পরীক্ষার ভিত্তিতে তিনি বলেন, সেন্ট্রাল নিউইয়র্কের অঞ্চলগুলোতে করোনভাইরাস সংক্রমণের হার সবচেয়ে কম।
সিডিসি থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই করোনা বিদায় নিচ্ছে না। এই ভাইরাস আরও বেশ কিছুদিন পৃথিবীতেই থাকবে। ফলে যে দেশ তাড়াহুড়ো করে লকডাউন শিথিল করবে তাদের বড় মূল্য দিতে হতে পারে।