কাতার-উপসাগরীয় সংকট 'পারিবারিক ইস্যু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার ও তার উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যকার ক্রমবর্ধমান সংকটকে ‘পারিবারিক ইস্যু’ বলে মনে করে যুক্তরাষ্ট্র সরকার। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার ওয়াশিংটনে সাংবাদিকদের এ কথা বলেন।
কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে গত বৃহস্পতিবার দেশটির আল-জাজিরা টিভি বন্ধ এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিসহ ১৩ দফাবিশিষ্ট দাবির তালিকা পাঠায় সৌদি আরবসহ চার দেশ। উল্লেখ্য, যেই আরব দেশগুলো সম্প্রতি কাতারের ওপর কঠোর অবরোধ আরোপ করে, তারা যুক্তরাষ্ট্রের কাছের মিত্র।
শন স্পাইসার বলেন, ‘যেই চার দেশ দাবি তুলেছে, আমরা মনে করি, এটা তাদের পারিবারিক ইস্যু এবং এটা তাদেরই সমাধান করা উচিত।’ তিনি বলেছেন, বিবদমান পক্ষগুলোকে আলোচনায় টেবিলে বসানোর সুযোগ পেলে যুক্তরাষ্ট্র তা করবে। তবে এ জন্য আগে তাদের তা চাইতে হবে এবং এর জন্য কাজ করতে হবে।
দোহার কাছে উত্থাপিত দাবির তালিকা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আগামী শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে।