কাদের মিয়া ফাউন্ডেশনের বর্ষবরণ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আবদুল কাদের মিয়া
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আবদুল কাদের মিয়া

‘পয়লা বৈশাখ বরণের এই আমেজ ছড়িয়ে থাকুক সারাটি বছর এবং তাকে উজ্জীবিত রাখতে পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে সবাইকে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথ ত্বরান্বিত হবে’—নিউইয়র্কে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আবদুল কাদের মিয়া পয়লা বৈশাখের অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে ১৪ এপ্রিল রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’ এর এ সমাবেশে পান্তা-ইলিশের আমেজে সবাইকে আপ্যায়ন করা হয়। এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোস্তফা কামাল পাশা মানিক, মোবাশশির মিয়া, জাফর উল্লাহ, ফজলুল কাদির, লুৎফর রহমান, আশরাব উদ্দিন, আলমগীর কবির, এ টি এম মাসুদ, এ টি এম রানা প্রমুখ।
সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিল সন্দ্বীপ অ্যাসোসিয়েশন এবং সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি। সমাবেশে ঘোষণা দেওয়া হয়, রমজানের শুরুতেই চট্টগ্রামের সন্দ্বীপে কয়েক হাজার দরিদ্র পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে। ইফতার মাহফিলের আয়োজন করা হবে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের জন্য।
কয়েক বছর থেকেই এই ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে আর্ত-পীড়িতদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণসামগ্রী বিতরণ করার পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নেও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।