কানসাসে রাস্তায় ভিক্ষা দিলে-নিলে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার কানসাস অঙ্গরাজ্যে উচিটা শহরে রাস্তায় ভিক্ষা করা যাবে না। আবার চাইলে কেউ ভিক্ষাও দিতে পারবেন না। এই অঙ্গরাজ্যে দুটিকেই অপরাধ হিসেবে গণ্য করা হবে। ভিক্ষাবৃত্তিকে এখানে একটি আচরণগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ এদের জন্য থাকা-খাওয়াসহ মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত রয়েছে। 

নতুন বিধানে বলা হয়েছে, ব্যস্ত শহরের রাস্তার আইল্যান্ড বা রাস্তার পাশে কোন গৃহহীন (ভিক্ষুক) গাড়িচালক/পথচারীদের কাছ থেকে কিছু চাইতে পারবেন না। যদি কেউ চায় বা কাউকে গাড়ি দাঁড় করিয়ে অর্থ দিতে দেখা যায় তাহলে দুজনকে জেল-জরিমানা হবে।
১২ ডিসেম্বর উচিটা সিটি কাউন্সিলে এক অরডিন্যান্সের মাধ্যমে এই বিধান পাস হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ভিক্ষা নিলে ও দিলে ২০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা এবং ৩০ দিনের কারাদণ্ড হতে পারে। মূলত এ আইন সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে।
স্থানীয় একটি পত্রিকায় উচিটা সিটি কাউন্সিল সদস্য ব্রায়ান ফ্রাই বলেন, ওহামা ও কলোরাডো স্প্রিংয়ে শহরে এই আইন করে তারা দুর্ঘটনা এড়াতে সফল হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এদিকে এ আইন কার্যকর করতে প্রথম দিকে চালক এবং অসহায় ব্যক্তিদের আইনি শিক্ষা সময় দেওয়া হবে।
উচিটা সেজউইক কাউন্টির এক জরিপে দেখা যায়, উচিটা শহরে ৫৭৫ জন গৃহহীন রয়েছে। গত ৩০ বছর ধরে উচিটা ফায়ার সার্ভিস দাতব্য প্রতিষ্ঠান ‘বুট ড্রাইভ ভরাট’ নামে রাস্তার পাশে দাঁড়িয়ে তহবিল সংগ্রহ করত। চলতি বছর থেকে এটি সড়ক থেকে সরিয়ে বাণিজ্যিক পার্কিং এলাকায় স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের হিসাব অনুযায়ী আমেরিকায় ৫ লাখ গৃহহীন মানুষ রয়েছে।