কানাডা আওয়ামী লীগের নেতাদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় কানাডা আওয়ামী লীগের নেতারা
মতবিনিময় সভায় কানাডা আওয়ামী লীগের নেতারা

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে প্রবাসে বাংলা সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুক্ত চিন্তার পত্রিকা হিসেবে প্রথম আলো উত্তর আমেরিকা অগ্রসর মানুষদের কাছে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে পত্রিকাটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখলে প্রবাসীরাও সমৃদ্ধ হবেন।

নিউইয়র্ক সফররত কানাডা আওয়ামী লীগের নেতারা এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন।

২৫ সেপ্টেম্বর প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে মতবিনিময় সভায় সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রব্বানী চৌধুরী, সংস্কৃতিসেবী মামুনুর রশিদ চৌধুরী, মনজুরুল হক, কানাডা আওয়ামী লীগের পক্ষ থেকে আজিজুর রহমান, সেলিম জুবেরী, আবদুল গাফফার, মুন্সি বশীর, সাজ্জাদ হোসেন, মতিন মিয়া, জসীম উদ্দিন চৌধুরী, নুরুজ্জমান দুলাল।

মতবিনিময় সভায় কানাডা আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কাহিনি তুলে ধরেন।

আমেরিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ও সংবর্ধনায় যোগ দিতে কানাডা থেকে আওয়ামী লীগের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এখন নিউইয়র্কে অবস্থান করছেন। কানাডা আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি নিয়ে দলীয় সভানেত্রীর নির্দেশনা পাওয়ার প্রত্যাশা করছেন কানাডা আওয়ামী লীগের নেতারা।